This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label টেক-নিউজ. Show all posts
Showing posts with label টেক-নিউজ. Show all posts

Tuesday, June 25, 2013

প্যারিস এয়ার শোতে নতুন প্রযুক্তি

এবার প্যারিস এয়ার শোতে নতুন নতুন আকাশ প্রযুক্তির সমারোহ ঘটেছে, যা আগামীতে আকাশভ্রমণে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে
আকাশপ্রযুক্তি নিয়ে প্যারিসে ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত চলা প্যারিস এয়ার শোর নতুন প্রযুক্তিগুলো তুলে ধরেছে সংবাদসংস্থা বিবিসি
এয়ারবাস এ৩২০ মডেলে গ্রিন প্রযুক্তি
হানিওয়েল এবং সাফরান নামে দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পুরনো এয়ারবাস এ৩২০ মডেলে আনছে ইলেকট্রিক গ্রিন ট্যাক্সিং সিস্টেমএয়ারবাস এ৩২০ মডেলে দক্ষতা বাড়াতে দুটি পাওয়ার যুক্ত করা হয়েছেএটি দেখতে একটি হাইব্রিড গাড়ির মতোএর বৈশিষ্ট্য হচ্ছে মূল ইঞ্জিন চালু না রেখে এর চাকায় সংযুক্ত একটি কন্ট্রোল ইউনিটের সাহায্যে বিমানটি এয়ারপোর্টের ভেতরে চলাচল করতে পারেপ্রতিষ্ঠান দুটি দাবি করছে, এই বিমানের নতুন সিস্টেমে প্রতি বিমানে প্রতি বছর প্রায় ২ লাখ ডলার মূল্যের জ্বালানি সাশ্রয় ঘটাবে যা মোট জ্বালানির শতকরা ৪ ভাগ পর্যন্ত সাশ্রয় করবে
ড্রোন প্রযুক্তি
ড্রোন প্রযুক্তির মানেই হল পাইলটবিহীন বিমানএ ধরনের বিমান নির্দিষ্ট স্থানে আঘাত হানতে ব্যবহৃত হয়ে থাকেআফগানিস্তান এবং পাকিস্তানে এই ড্রোন বিমানের বিতর্কিত ব্যবহারের জন্য বিশ্বে যথেষ্ট সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্রতবে সমালোচনার পরও থেমে ড্রোন গবেষণাএবারের প্যারিস এয়ার শোতে নানা আকারের ড্রোন প্রদর্শন করা হয়েছেনতুন কমব্যাট ড্রোন বিমান বেশ বড় আকৃতির এবং অনেক দূরত্বে উচ্চগতিতে পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান হিসেবে কাজে লাগানো যাবে বলেই দাবি করেছেন নির্মাতারা
এয়ারবাস এ৩৫০ মডেলে নতুন প্রযুক্তি
এয়ারবাস এ৩৫০ মডেলে নতুন প্রযুক্তির ইঞ্জিন সংযুক্তি করা হয়েছেনতুন ইঞ্জিনে অন্তর্ভুক্ত রয়েছে নভেল টেকনোলজি যা একইসঙ্গে ওজন কমিয়ে দেয় এবং জ্বালানি সাশ্রয় ঘটায়
প্রজেক্ট জিরো : অর্ধেক প্লেন, অর্ধেক হেলিকপ্টার
এটি যুক্তরাজ্যের একটি অগাস্টা ওয়েস্টল্যান্ড প্রজেক্টএটিকে বর্ণনা করা হয়েছে অর্ধেক প্লেন, অর্ধেক হেলিকপ্টার হিসেবেএটি বৈদ্যুতিক শক্তিতে চলবে যা বাতাসের সাহায্যে পুনরায় চার্জ করা যাবে


Friday, June 21, 2013

হ্যাকিং সম্ভব সিসি ক্যামেরাতেও

যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, নিরাপত্তার কাজে ব্যবহৃত উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরার নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছেএর সুযোগ নিয়ে এগুলো হ্যাক করা সম্ভব বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি
সিসি ক্যামেরার এ ত্রুটি বের করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি প্রাইভেট সিকিউরিটি ফার্মে কর্মরত ক্রেইগ হেফনারতিনি জানান, উন্নত প্রযুক্তির এ ক্যামেরাগুলোতে বেশকিছু ‘বাগ’ রয়েছেতিনি আরও জানান, সিসকো, ডি-লিংক এবং ট্রেন্ডনেটের মতো প্রতিষ্ঠানের নির্মিত ভিডিও সার্ভিলিয়েন্স যন্ত্রতেও এ বাগ রয়েছে
হেফনার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখছেনতিনি জানান, এর সুযোগ নিয়ে যে কেউ ক্যামেরার ভিডিও দেখতে পারবেএ ছাড়াও তিনি জানান, এ দুর্বলতার সুযোগে যে কেউ নেটওয়ার্কে প্রবেশ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় আক্রমণ করতে পারে
হেফনার জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে তিনি আসন্ন ব্ল্যাক হ্যাট হ্যাকিং সম্মেলনে বিস্তারিত আলোচনা করবেন


চলার সময় চার্জ হবে বৈদ্যুতিক গাড়ি

নতুন প্রযুক্তিতে রাস্তায় চলার সময়ই বৈদ্যুতিক গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবেপ্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সুইডেনের ভলভো গ্রুপ একটি প্রকল্পের আওতায় চলার সময় বৈদ্যুতিক গাড়ি চার্জ করার উপযোগী একটি রাস্তা তৈরি করেছে

স্বয়ংক্রিয়ভাবে চার্জ হওয়ার এই প্রক্রিয়ায় রাস্তার উপর দুটি বৈদ্যুতিক লাইন বসানো হয়ফলে বৈদ্যুতিক গাড়ি রাস্তাটি দিয়ে চললেই চার্জ হবেসম্প্রতি ভলভো গাড়ি চার্জ হওয়ার এই প্রক্রিয়া পরীক্ষা সম্পন্ন করেছে

ভলভোর কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে গবেষণায় তারা বৈদ্যুতিক কালেক্টর, বৈদ্যুতিক মোটর, নিয়ন্ত্রণ পদ্ধতি এবং রাস্তা নির্মাণ মেরামত করেছেনএই প্রক্রিয়ায় কোনো ব্যাটারি ব্যবহার করতে হয় নাফলে দীর্ঘপথ পাড়ি দেওয়া যাবে সহজেই

ভলভোর সঙ্গে যুক্ত থেকেছে সুইডেনের পাওয়ার কোম্পানি অ্যালস্টমআর সহযোগিতায় থেকেছে সুইডেনের এনার্জি এজেন্সি


সবচেয়ে পাতলা স্মার্টফোন হুয়াওয়েই

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন এবার বানানোর দাবি করল চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েই। সংবাদ সংস্থা বিবিসির খবরে প্রকাশ, চীনা টেলিকম পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েই সম্প্রতি ‘অ্যাসেন্ড পি-৬’ নামে একটি স্মার্টফোন নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি এই স্মার্টফোনকে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে দাবি করেছে।
অ্যান্ড্রয়েডনির্ভর অ্যাসেন্ড পি-৬ স্মার্টফোনটি মাত্র ৬.১৮ মিলিমিটার পুরু। এতে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ৪.৭ ইঞ্চি টাচস্ক্রিন। এতে আরও থাকছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.২ সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম। ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটি অ্যাপল ও স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আনা হয়েছে।
স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ৬০০ মার্কিন ডলার। জুলাই মাসে বিশ্বের ১৯টি দেশে এটি পাওয়া যাবে। এরপর বাংলাদেশসহ আরও শতাধিক দেশের বাজারে আসবে স্মার্টফোনটি।

Thursday, June 20, 2013

‘বাংলালায়ন তো বেহায়ালায়ন’


ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে ব্লগ, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। গ্রাহকদের অভিযোগ, বাংলালায়নের সেবার মান বাড়েনি। বেড়েছে নানা রকম সমস্যা। প্রায়ই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় পুরো টাকাটাই জলে যাচ্ছে। ফলে গ্রাহকদের ক্ষোভ বাড়ছে।
ক্ষুব্ধ হয়ে ফয়সাল নামক একজন গ্রাহক ফেসবুকে লিখেছেন, “বাংলালায়ন তো বেহায়ালায়ন!” 

সবচেয়ে বেশি অভিযোগ আসছে,  বেশ কিছু দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, মাঝে মধ্যেই বাংলালায়নের নেটওয়ার্ক কানেকটেড হতে সমস্যা হয়। দীর্ঘ সময় কানেকটিং দেখিয়ে ফেইল্ড দেখায়। ভোগান্তির এখানেই শেষ নয়। দ্বিতীয় দফায় ভোগান্তি শুরু হয় কাস্টমার কেয়ার লাইনে সেবার জন্য ফোন দেওয়া হলে। যেখানেও সেবার পরিবর্তে রয়েছে চরম ভোগান্তি। সেখানে ফোন করলে একজন সেবা দানকারীর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে হয় ৪ থেকে ৫ মিনিট। এতে অতি প্রয়োজনীয় কাজগুলোও সময়মতো করতে বেগ পেতে হচ্ছে গ্রাহকদের।
ব্লগার রাসেল তার ব্লগে লিখেছেন, “অলস দুপুরের খাওয়া-দাওয়ার পরে কিছু সময় নেট ব্রাউজিং প্রত্যেক দিনের রুটিন কর্ম। নেটে ঢোকার আগেই মোবাইলে বাংলালায়নের মেসেজে আমি আতঙ্কিত বোধ করলাম। এরা কখনো ভালো মেসেজ দিয়েছে মনে করতে পারি না। মাসের মিনিমাম ৫-৭ দিন ‘সার্ভার’ নামক বস্তুটার কারণে ৩০-৪০ ঘণ্টা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখে। আমি ইন্টারনেটের পেছনে প্রতি মাসে বিল দেই ১৪৩৭ টাকা। ৩০ দিনে এক মাস, প্রতি ঘন্টায় বিল হয় ২ টাকা, ৪০ ঘন্টায় বিল আসে ৮০ টাকা। এই ৮০ টাকা ইন্টারনেট না থাকার পরও কেন আমাকে প্রতি মাসে দিতে হচ্ছে?” রাসেল আরও অভিযোগ করেন, ৫১২ কেবিপিএসের ইন্টারনেট স্পিড মাঝে মাঝে ১২৮ কেবিপিএসে নেমে আসে।
 
কাস্টমার কেয়ার
গ্রাহকদের অভিযোগ, “বাংলালায়নের বিক্রেতাদের ফোন দিলে তারা বলেন, তার সেলসের লোক, আমাদের সমস্যা সমাধান করতে পারবেন না। কাস্টমার কেয়ারে ফোন দিতে বলেন বিক্রেতারা। কানেকশন বিক্রি করার পর তাদের যেন কোনো দায়িত্ব নেই। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ৭-৮ মিনিট বসে থাকতে হয়। কাস্টমার কেয়ার ফোন ধরলে বলে, মডেম রি-স্টার্ট করতে। আর বলে যে তাদের নেটওয়ার্কে কোনো সমস্যা নেই। আবার ২-৩ ঘন্টা পর ফোন দিলে বলে, স্যার নেটওয়ার্কে সমস্যা ছিলো এজন্য তারা দুঃখিত।”

এক গ্রাহকের অভিযোগ, বাংলালায়নের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভগুলো খুবই জঘণ্য। কিভাবে কথা বলতে হয়, তাও তারা জানেন না।

ব্লগার রাসেল ক্ষোভ ও ব্যঙ্গ করে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুমধুর কাস্টমার কেয়ার রয়েছে বাংলালায়নের। আপনি যে কোনো সমস্যায় ফোন করলে ১ মিনিটের মাঝেই ফোনকল কেটে দিতে বাধ্য হবেন তাদের সুমধুর কথাবার্তার ‘টোন’ শুনে। তবে আপনার সমস্যার কোন সমাধান হবে না। টিএক্স সার্ভার কাহিনী শুরু হওয়ার পর এদের সব ধরনের মোবাইল নম্বর ‘দুঃখিত এই মহুর্তে আপনার কাঙ্খিত নাম্বারটাতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না’ পর্যায়ে চলে গেছে।”
 
তিনি লিখেছেন, “এক কথায় বলবো, আমি টিএক্স সার্ভার কি বুঝি না, ৪ জি কি জানি না, আমি জানি, বাংলালায়ন জঘণ্য ইন্টারনেটের উজ্জ্বল একটা উদাহরণ। এই যে এতো এতো সমস্যা- দেশে বিটিসিএল নামক একটা বস্তু আছে এরা কখনো তা দেখতে পায় না, শুনতেও পায় না আর কিছু করবে গ্রাহকদের স্বার্থে এটা তো অলীক কল্পনা!!” 
 
রাইটার ২০১২ নামের একজন ব্লগার লিখেছেন, “হায়রে চতুর্থ প্রজন্মের বাংলালায়ন ‘ওয়াইম্যাক্স’!!! স্পিডের জ্বালায় অস্থির অবস্থা……………!! সকালবেলা বাদে বাকি সময়টা স্পিড বলতে গেলে থাকেই না, দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত আমার ৫১২ আনলিমিটেড প্যাকেজ ১২৮ কেবিপিএসের প্যাকেজ হয়ে যায়। পেজ ওপেন হয় না, সামান্য গুগল লোড নিতেই অস্থির অবস্থা। বাকিগুলোর কথা নাই-বা বললাম। ওদেরকে টিকিট পাঠালাম গতকাল, আজ পর্যন্ত কোনো ‘মহামানব কাস্টমার ম্যানেজার’ উত্তর দেওয়ার সময় পেলেন না।”
 
“টাকা দিয়ে এভাবে ইন্টারনেট চালাতে ইচ্ছা করে!! ২/৩ মাস আগেও খুব কম সময়েই স্পিডের সমস্যা হতো। আর এখন তো দেখছি এটা নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও লিখেছেন, “এভাবে কি কখনো অনলাইনে কাজ করা যায়? আমি জানি না, কখন এই সমস্যা থেকে মুক্তি পাবো বা কিভাবে মুক্তি পাবো।” 

বিভিন্ন আকর্ষণীয় আর লোভনীয় অফারে সেবা দিয়ে যাচ্ছে দেশের বেশ কয়েকটি ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। তাদের মধ্যে একটি বাংলালায়ন। ইতিমধ্যে দেশজুড়ে বহু বাংলালায়নের ব্যবহারকারী হয়েছেন। কিন্তু তাদের সেবার মান বাড়েনি। বেড়েছে ভোগান্তি।
 
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাফিন বলেন, “ভার্সিটির ক্লাসের ফাঁকে ফাঁকে আমি ল্যাপটপ চালাই। কখনও অ্যাসাইনমেন্ট আবার কখনও ফেসবুক ব্যবহার করি। কিন্তু কিছু দিন ধরে মাঝে মাঝেই বাংলালায়নের টেকনিক্যাল সমস্যার কারণে অতি প্রয়োজনীয় কাজগুলোও সময়মতো করতে পারি না। তবে তারা অবশ্য মাঝে মাঝে মোবাইলে এসএমএস করেন যে, তাদের টেকনিক্যাল সমস্যার কারনে তারা দুঃখিত। আবার কাজ শেষে এসএমএস করেন, টেকনিক্যাল সমস্যার সমাধান হয়ে গেছে, এখন ব্যবহার করতে পারেন। এতো ঘন ঘন এই টেকনিক্যাল সমস্যা আর কতোদিন টাকা দিয়ে ইন্টারনেট কিনে আমরা ফেস করবো?”
 
ঢাকা কিংবা ঢাকার বাইরে এমন অনেক বাংলালায়ন ব্যবহারকারী রয়েছেন যারা বাংলালায়নের হুটহাট টেকনিক্যাল সমস্যার কারণে বিভ্রান্তিতে পড়েছেন এবং প্রতিনিয়ত পড়ে চলেছেন। চরম ভোগান্তিতে পড়া এসব বাংলালায়ন মডেম ব্যবহারকারীদের একটাই প্রশ্ন, “টাকা ঠিকই যাচ্ছে, ইন্টারনেটের গতি কবে ঠিকঠাক মতো পাবো?”

ফেসবুকে একজন অভিযোগ করেন, বাংলালায়ন বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দেয়। ব্যবহারকারীদের অতিরিক্ত চাহিদার কারণে তারা পর্যাপ্ত প্রস্তুতি (নেটওয়ার্ক সেটআপ) ছাড়াই ইন্টারনেট কানেকশন দেওয়া শুরু করে। কিউবি এবং বাংলালায়ন তাদের সরাসরি নিজেদের শো-রুমে বিক্রি করে। আর বাকি কানেকশনগুলো তাদের বিক্রেতা অথবা ডিলারদের মাধ্যমে বিক্রয় করে। বাংলালায়নের বিক্রেতারা অফিস এবং বাসায় ঘুরে ঘুরে কানেকশন বিক্রি করেন। কেনার আগে কানেকশন টেস্ট করার সময় বেশ ভালো স্পিড পাওয়া যায় এমনটা দেখান। বিভিন্ন সুবিধা দেখান। কিন্তু ব্যবহার করার সময় ভিন্ন চেহারা। দিনে খুবই স্লো স্পিড। দিনে গড়ে ২-৩ ঘণ্টা কানেকশন থাকে না। বড় ফাইল ডাউনলোড করা যায় না। বাংলালায়নে একটানা ২ ঘণ্টা ডাউনলোড করলে লাইন ব্লক করে দেয় অথবা স্পিড অর্ধেক করে দেয়।

ক্ষুব্ধ গ্রাহক
চরমভাবে বাংলালায়নের ওপর ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। বাংলালায়নের সে হালুম পেজে তিনি বাংলালায়ন কোম্পানিকে ‘রক্তচোষা জোঁক’ মন্তব্য করে লিখেছেন, “আসলে ভালো ব্যবহার পাবার লোক না। টেকনিক্যাল প্রব্লেম কি ঘণ্টায় ঘণ্টায় হয় নাকি? কাস্টমার কেয়ারে ফোন করতে করতে পকেট থেকে আধা মাসের বিল দেওয়া লাগে।
 
কাওসার কাওমিল ইসলাম মুবিন বলেছেন, “সবাই একসঙ্গে ফেলে রাখেন মডেম। যে বিল দিতেন সেটা দিয়ে অন্য মডেম নেন।” 
 
জাবেদ হোসেন ফেসবুক পেজটিতে বলেছেন, “আমি যদি বাংলায়নকে গালি দেই আমার কি খুব পাপ হবে?” 
 
জোবায়ের মাহমুদ বলেছেন, “এই জন্মে নিশ্চয়ই বড় কোনো পাপ করেছিলাম, না হলে কি বাংলালায়নের পাল্লায় পড়ি!” 

ফারহান বলেছেন, “আপনারা ইন্টারনেট সেবা দিতে আসেন নাই। আসছেন আমার মতো গরিবদের পকেট মানি খাইতে। বেশি কিছু বললাম না। কারণ, আগামী মাস থেকে আপনাদের মডেম আমাদের ময়লাওয়ালাকে দিয়ে দেবো।” 
 
আবহি আদিত্য বলেছেন, “কাস্টমাররা যেভাবে ক্ষেপে আছেন, তাতে আগামীতে আপনাদের বোরকা পরে অফিস ছেড়ে পালাতে হতে পারে।” 

সোহেল রানা বলেছেন, “টেকনিক্যাল টিমকে সুতা-কাপড় দিন, তারা বসে বসে নকশি কাঁথার ডিজাইন করুক।”
তানবীর বলেছেন, “নেট বিক্রি বন্ধ করে রুটি কলা বিক্রি করুন।”

২০০৯ থেকে বাংলালায়ন ব্যবহার করছেন অ্যাডভান্স হিয়ারিং সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও )  মোঃ ওমর ফারুক। তিনি বাংলালায়নের ব্যপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলালায়নের সার্ভিস একেবারে নিম্নমানের। কোম্পানীটি এখন বির্তকিত।
সূত্রঃ বাংলানিউজ২৪.কম

Sunday, June 16, 2013

বাংলালিংকে নতুন সিসিও

শিহাব আহমাদকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের  নতুন চীফ কর্মাশিয়াল অফিসার (সিসিও) নিয়োগ দেয়া হয়েছে।


২৬ জুন তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিহাব আহমাদ বাংলালিংক এর মার্কেটিং সিনিয়র ডিরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। গত আট বছর তিনি বাংলালিংক এর একজন দক্ষ উচ্চপদস্থ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
বাংলালিংকের গ্রাহক সংখ্যা এখন দুই কোটি ৬০ লাখ।
তিনি লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সাইন্স থেকে এমবিএ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং এ বিসিএস ডিগ্রি লাভ করেন।

Friday, February 19, 2010

মাত্র ১৫ ডলারে মোবাইল

বিশ্বের সবচেয়ে কম দামি মোবাইল ফোন তৈরি করেছে যুক্তরাজ্যের হ্যান্ডসেট নির্মাতা ভোডাফোন। বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই মোবাইল ফোনসেট উদ্বোধন করেছে তারা। 'ভোডাফোন ১৫০' মডেলের এই মোবাইল ফোনসেটের দাম মাত্র ১৫ ডলার। ভারত, তুরস্ক, কেনিয়া, ঘানা, লেসোথোসহ আফ্রিকার আটটি দেশের বাজারে শিগগিরই ছাড়া হবে এ হ্যান্ডসেট।
উন্নয়নশীল দেশগুলোর জন্যই এ ফোনসেট তৈরি করা হয়েছে, জানিয়েছে ভোডাফোন কর্তৃপক্ষ। সেটটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি বিল্ট ইন মোবাইল পেমেন্ট ব্যবস্থা সমর্থন করে।


বিভিন্ন দেশে ভোডাফোনের এক কোটিরও বেশি গ্রাহক মোবাইল ব্যাংকিং সুবিধা ভোগ করছে। এই সেবাকে উন্নয়নশীল দেশের মানুষের কাছে পেঁৗছে দিতে 'ভোডাফোন ১৫০' সেটটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
'ভোডাফোন ১৫০' মডেলের পাশাপাশি কম দামের আরেকটি সেট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। 'ভোডাফোন ২৫০' মডেলের সেটটির দাম পড়বে ২০ মার্কিন ডলার। এতে রয়েছে রঙিন পর্দা এবং এফএম রেডিও সুবিধা।

Tuesday, February 16, 2010

ইন্টারনেট সংযোগ দেবে গুগল!

স্মার্টফোনের পর এবার উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে গুগল। বুধবার গুগলের ব্লগে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ তথ্য জানান। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ লাখ বাড়িতে ফাইবার অপটিক নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা পেঁৗছে দেবে গুগল। এ ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা এক গিগাবাইট/সেকেন্ড গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ গতি যুক্তরাষ্ট্রে প্রচলিত ইন্টারনেটের গতির তুলনায় ১০০ গুণ বেশি। তবে কবে নাগাদ এ ব্যবস্থা কার্যকর হবে, জানায়নি গুগল। পরিকল্পনা কার্যকর করার আগে পরীক্ষামূলক কিছু প্রকল্প চালাবে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, এ নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারীরা মাত্র পাঁচ মিনিটে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ডাউনলোড করতে পারবে। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিকগুলো খুব সহজেই ত্রিমাত্রিক মেডিক্যাল ইমেজ ওয়েবে পাঠাতে পারবে। নিজস্ব কাজেই গুগল এত দিন নিজস্ব ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে আসছিল। গুগলের ইন্টারনেট সেবার মধ্য দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র পরবর্তী প্রজন্মের ইন্টারনেট যুগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। 

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে উন্নত ব্রডব্যান্ড অবকাঠামো গড়ে তোলার জন্য ৭২০ কোটি মার্কিন ডলারের প্রকল্প ঘোষণা করেছিলেন।

কলকাতায় বৈদ্যুতিক তারে ইন্টারনেট সেবা

কলকাতায় টেলিফোন তারের বদলে বিদ্যুতের তার দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়েছে। ইন্টারনেট সেবার এই পদ্ধতিকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বা বিপিএল। ভারত কানেক্ট লিমিটেড, শিবপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই করপোরেশন বা সিইএসসি_এই তিনটি প্রতিষ্ঠান একত্রে কলকাতার বাইপাস সংলগ্ন দুটি আবাসন প্রকল্পে পরীক্ষামূলকভাবে বিপিএল সংযোগ দিচ্ছে।

বিপিএল বিশেষজ্ঞ শুভাশিস মুখোপাধ্যায় সাংবাদিকদের জানান, দেশজুড়ে টেলিফোনের চেয়ে বিদ্যুতের তারের বিস্তৃতি অনেক বেশি। এ পদ্ধতিতে অনেক বেশি মানুষের কাছে ইন্টারনেট পেঁৗছে দেওয়া সম্ভব; বিশেষ করে গ্রামগঞ্জে ওয়াইম্যাক্সের মতো ব্যয়বহুল প্রযুক্তির আগেই সাধারণ বিদ্যুতের তার দিয়ে ইন্টারনেট পেঁৗছে দেওয়া যাবে।
বিপিএল গ্রাহক শম্ভুনাথ পান্ডা জানালেন, তিন মাস ধরে তিনি বিপিএল ব্যবহার করছেন। এ সেবার কোনো ত্রুটি এখনো তাঁর কাছে ধরা পড়েনি। 
২০০৭ সালে ভারত সরকার বৈদ্যুতিক তার দিয়ে ইন্টারনেট সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। কলকাতায় এর সম্ভাবনা ও কারিগরি দিক নিয়ে পরীক্ষামূলক কাজের দায়িত্ব দেওয়া হয় শিবপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিকে। বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক পবিত্র কুমার রায় জানান, পরীক্ষামূলক বিপিএল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সম্প্রতি তাঁরা রিপোর্ট দাখিল করেছেন। শহরের দুটি আবাসন প্রকল্পে বিদ্যুতের লাইন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। একটি ওভারহেড লাইন, অন্যটি আন্ডারগ্রাউন্ড পাওয়ার লাইন। পদ্ধতিটি খুব জনপ্রিয় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুতের লাইন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে গ্রাহককে কাস্টমার প্রিমিসেস ইকুইপমেন্ট বা সিপিই প্রয়োজন পড়বে। কম খরচেই গ্রাহকরা এটা কিনতে পারবেন বলে জানান পবিত্র কুমার রায়।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও জাপানে ইতিমধ্যে বিদ্যুতের তার দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জনপ্রিয় হয়ে উঠেছে।

Friday, February 12, 2010

এসেছে জিমেইল বাজ! এবার পাল্লা দেবে ফেইসবুকের সঙ্গে

সামাজিক যোগাযোগ সাইটগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পক্ষান্তরে কমছে ইমেইল ব্যবহারকারীর সংখ্যা। যোগাযোগের ক্ষেত্রে এখন ইমেইলের চেয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোই প্রাধান্য পাচ্ছে বেশি। ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা যেখানে ৪০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে, সেখানে জিমেইল ব্যবহারকারী মাত্র ১৭০ মিলিয়ন। তাই ফেইসবুক টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গুগল স্বল্প আকারে সামাজিক যোগাযোগ সুবিধা চালু করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

জিমেইল বাজ নামের নতুন এ সামাজিক যোগাযোগ সেবায় ব্যবহারকারীরা জিমেইল বন্ধুদের সঙ্গে স্ট্যাটাস, ওয়েবলিংক এবং অন্যান্য বিষয় আদান-প্রদান করতে পারবে। ফেইসবুক, মাইস্পেসের ফিচারগুলো ছাড়াও জিমেইল বাজে থাকছে ইউটিউব এবং ছবি শেয়ারিং সাইট পিকাসা'র আন্তযোগাযোগ সুবিধাও। 
সম্প্রতি গুগল ওয়েভ নামে সামাজিক যোগাযোগ সুবিধার আদলে একটি ইমেইল টুল চালু করেছে গুগল। প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান আল্টিমিটার গ্রুপের ব্যবসায়িক অংশীদার জেরেমিয়া ওইয়াং বলেন, 'ফিচার হিসেবে জিমেইল বাজ অনেক ছোট হতে পারে। তবে একে ফেইসবুকের বড় প্রতিযোগী বলা চলে।' এর আগে গুগলের মেইল সেবা প্রতিদ্বন্দ্বী ইয়াহু তাদের মেইল ব্যবহারকারীদের স্ট্যাটাস শেয়ার এবং টুইটার ও ফ্লিকার ডটকম থেকে আপডেট পাওয়ার সুবিধা চালু করে।
অরকুট নামক গুগলের একটি সামাজিক যোগাযোগ সাইট রয়েছে। ব্রাজিল এবং ভারতে অরকুট বেশ জনপ্রিয়তা পেলেও ফেইসবুকের কাছে এটি অনেকটাই কোণঠাসা। 
আল-আমিন কবির 

Thursday, February 4, 2010

মোবাইলের দাম কমালো নকিয়া

শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা নকিয়া করপোরেশন বিশ্বব্যাপী তাদের হ্যান্ডসেটের দাম কমিয়েছে। প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও সনি এরিকসন হ্যান্ডসেটের দামের সঙ্গে সংগতি রাখতেই প্রায় সব মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। 

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে তারা।
নকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবছর কিছু নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেটের দাম কমায় নকিয়া। এবার প্রায় সব হ্যান্ডসেটেই ১০ শতাংশ পর্যন্ত দাম কমানো হলো। 
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসে প্রায় ১২ কোটি ৬৯ লাখ হ্যান্ডসেট বিক্রি করেছে নকিয়া। আগের ত্রৈমাস থেকে এই পরিমাণ ৬০ শতাংশ বেশি।

Thursday, January 14, 2010

হ্যাকিং এর সম্মখিন হলো গুগোল

সম্প্রতি চীনের একটি হ্যাকিং গ্রুপ দ্বারা হ্যাক হওয়ার পর গুগোল তাদের ফ্রী ই-মেইল সার্ভিসের সিকিউরিটি বৃদ্ধি করছে কম্পিউটার হ্যাকিং প্রতিরোধ করার জন্য।

এই সিকিউরিটি সার্ভিসের পর জিমেইল অ্যাকাউন্টগুলো সয়ংক্রিয়ভাবে http মোড এ সেট হয়ে যাবে, যার ফলে ই-মেইল unauthorized user কাছে ফাসঁ(leak) হওয়ার সম্ভবনা কমে যাবে।


 এবার হ্যাকিং এর সম্মখিন হলো গুগোল | Techtunes

মঙ্গলবার থেকে তারা অধিক সিকিউরিটি কার্যকর করেছে। গুগোলের এই ঘোষনার কয়েক ঘন্টার মধ্যে চীনা হ্যাকাররা human rights activists দের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। এই হ্যাকিং এর পর গুগোল চীনে তাদের সার্চ ইঞ্জিন বন্ধ করে চীন ত্যাগ করার চিন্তা-ভাবনা করছে।

Wednesday, December 30, 2009

Bing ব্যবহার না করায় মাইক্রোসফট কর্মকর্তা চাকুরীচ্যুত

সম্প্রতি মাইক্রোসফটের একজন চাকরিজীবি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন Bing এর প্রতি ‘আগ্রহী না হওয়ায়’ তাকে চাকরিচ্যুত করেছেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।


যিনি চাকরিচ্যুত হারিয়েছেন তিনি দাবি করেছেন, বিং সম্পর্কিত একটি আলোচনায় শুধুমাত্র এর প্রতি খুব একটা আগ্রহ না দেখানোর কারণেই তাকে চাকরিচ্যুত করেছেন ক্ষিপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।স্টিভ বিং বিষয়ক আলোচনায় বেশ উত্তেজিত কণ্ঠেই এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। তখন তিনি সে আলোচনায় অংশগ্রহণকারী অন্যদেরও বিং নিয়ে কথা বলতে বলেন। সেসময় চাকরি হারানো ঐ ব্যক্তি বিং সম্পর্কে খুব একটা আগ্রহী নন এমন কথা বলেন। এর ফলে তৎক্ষণাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

কৃত্রিম লোহিত রক্ত কণিকা আবিস্কার করলো বিজ্ঞানীরা


সম্প্রতি রক্তের লোহিত কণিকার মতো কাজ করতে সক্ষম এমন একটি উপাদান তৈরি করেছেন বিজ্ঞানীরা। মিসিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহায়তায় শান্তা বারবারার বিজ্ঞানীরা এ ধরনের উপাদান আবিষ্কার করেছেন। নমনীয় এ উপাদানটি রক্তের লোহিত কণিকার মতোই অক্সিজেন পরিবহন করতে পারে। এর মূল উপাদান পলিমার।

2309 blood 450 কৃত্রিম লোহিত রক্ত কণিকা আবিস্কার করলো বিজ্ঞানীরা | Techtunes

প্রাকৃতিক লোহিত কণিকার প্রধান কাজই হচ্ছে শরীরের অক্সিজেন রক্ত স্রোতের সহায়তায় পরিবহন করা। কৃত্রিমভাবে বানানো লোহিত কণিকাও এ কাজটি খুব ভাল ভাবে সম্পন্ন করতে পারে বলেই এর গবেষকরা জানিয়েছেন।গবেষকদের বরাতে সংস্থাটি জানিয়েছে, এমন কণিকা তৈরির প্রচেষ্টা আগেও নেয়া হয়েছিলো। তবে সে কণিকার আয়ু ছিলো অনেক কম, কেবল ঘন্টাখানেক। জানা গেছে, নতুন বানানো এই কণিকাকে দেহে প্রবেশ করানোর এক সপ্তাহ পরেও এর অক্সিজেন পরিবহন ক্ষমতার নব্বই শতাংশ অক্ষুন্ন ছিলো।রোগ নির্ণয় ও রোগ নিরাময় এই উভয় ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে বলে বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন।

সমীর এবং তার গবেষক দল এ ধরনের কণিকা তৈরি করার জন্য প্রথমে চাকা আকৃতির পলিমারের তৈরি টেমপ্লেট প্রস্তত করেন। পরে ৯ পরতের হিমগ্লোবিনসহ অন্যান্য প্রোটিনে আবৃত করে ভেতরের টেমপ্লেটটি অপসারণ করা হয়। সমন্বিত এই কণাটির আকার আকৃতি ও নমনীয়তা একই থাকে। জানা গেছে, প্রাকৃতিক লোহিত রক্ত কণিকার মতো একই পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে এটি।

প্রাইভেসি ভঙ্গের দ্বায়ে ফেসবুকের বিরোদ্ধে মামলা


logo facebook এবার  জোটবেঁধে ফেসবুকের বিরোদ্ধে মামলা | Techtunes

নতুন প্রাইভেসি সেটিংস কার্যকর করার পর জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুকের বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠে ইন্টারনেট জগতে। একই কারণে এবার ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের দশটি প্রাইভেসি গ্রুপ জোটবেধে ফেসবুকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মামলা দায়েরকারী গ্রুপগুলো তাদের দায়েরকৃত অভিযোগে জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংস ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সবার জন্য উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে উৎসাহিতই করছে।

উল্লেখ্য, ফেসবুক কিছুদিন আগে তাদের ৩৫০ মিলিয়ন ব্যবহারকারীর প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনে যাতে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন তথ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে। এর ফলে ব্যবহারকারীর প্রকাশ করা কোন তথ্য কে কে দেখতে পাবে তাও নির্ধারণ করে দেয়া সম্ভব হয়।

সম্প্রতি গুগল ফেসবুক স্ট্যাটাসগুলো তাদের সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্ত করবে বলে ঘোষণা দেয়ার পরপর প্রাইভেসি সেটিংসে এই পরিবর্তন আনার বিষয়টিই অনেক বিশেষজ্ঞের সমালোচনার মূল কারণ হিসেবে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত হয়েছে।জানা গেছে, এর আগে সংবাদ সংস্থা এমএসএনবিসি’র এক প্রতিবেদক জানিয়েছেন, নতুন প্রাইভেসি সেটিংস কার্যকর করার পর স্বয়ংক্রিয়ভাবে তার প্রোফাইল ও যাবতীয় তথ্য সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিলো, যা পরে তাকে নিজ হাতে পরিবর্তন করতে হয়েছিলো।

মামলা দায়েরকারী প্রাইভেসি গ্রুপগুলোর অভিযোগ হলো, ফেসবুক ব্যক্তিগত তথ্যের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণের সুবিধা দিলেও কৌশলে সবার সামনে তথ্য উন্মুক্ত করে দেয়ার ব্যবস্থাও করে দিয়েছে।

মামলাটি দায়ের করা হয়েছে মূলত ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে। তবে, মামলার কাগজপত্রে আরো নয়টি বিভিন্ন প্রাইভেসি গ্রুপের স্বাক্ষর ছিলো। তাদের মূল অভিযোগ হচ্ছে, ফেসবুক তাদের ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তায় অন্যায় হস্তক্ষেপ করছে, যার ফল ভোগ করতে হচ্ছে ব্যবহারকারীদের। ওই অভিযোগে আরো উল্লেখ ছিলো, প্রাইভেসি সেটিংস এ পরিবর্তন আনার আগে কোনো ঘোষণা বা অনুমতিও নেয়নি ফেসবুক।

উল্লেখ্য, ফেসবুকের নতুন প্রাইভেসি সেটিংস ব্যক্তিগত তথ্যাদির ক্ষেত্রে এতোটাই হুমকির হয়ে ওঠে যে, এর ফলে স্বয়ং ফেসবুক প্রতিষ্ঠাতার মার্ক জুকারবার্গের ব্যক্তিগত তথ্যাদিও উন্মুক্ত হয়ে গিয়েছিলো। মার্ক তার ফেসবুক প্রোফাইলে সংরক্ষিত ব্যক্তিগত ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখে বিস্মিত হন এবং পরবর্তীতে নিজেই আবারো নতুন প্রাইভেসি সেটিংস এর পরিবর্তন করেন, যা ইন্টারনেটে ফেসবুকের সমালোচনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

-বিডিনিউজ

প্রভাব খাটানোর অভিযোগে ইন্টেল এর বিরোদ্ধে মামলা


intel logo2 788146 প্রভাব খাটানোর অভিযোগে ইন্টেল এর বিরোদ্ধে মামলা | Techtunes
বাজারে প্রভাব খাটিয়ে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান ও নতুন প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রাখার অভিযোগ এসেছে বিশ্বের এক নম্বর মাইক্রোপ্রসেসর কোম্পানি ইনটেলের বিরুদ্ধে। এই অভিযোগটি এনেছে যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল ট্রেড কমিশন । অভিযোগে বলা হয়েছে, ইনটেল অন্যান্য প্রতিষ্ঠানের কর্মক্ষমতা আর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। অপরদিকে ইনটেল এফটিসির এই মামলাকে বর্ণনা করেছে ‘মিসগাইডেড’ বলে।

জানা গেছে, নভেম্বর মাসে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি বা আ্যাডভান্স মাইক্রো ডিভাইসের সাথে ১.২৫ বিলিয়ন ডলারের  একটি চুক্তি করে ইনটেল। এতে এএমডির সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। এই ঘটনায় এএমডির শেয়ারের দাম শতকরা ৫.২ ভাগ বেড়েছে। আর  ইনটেলের শেয়ারের দাম কমেছে শতকরা ০.৭ ভাগ।

এই মামলাটি করা হয়েছে যাতে করে ইনটেল বাজার ধরে রাখতে হুমকি, অন্যান্য প্রতিষ্ঠানের অফিসারদের উস্কানি, প্রতিযোগিতার ক্ষতি বা অন্য কোন অসৎ কাজ করতে না পারে। এফটিসির অভিযোগে আরো বলা হয়েছে, ইনটেল হুমকি ও পুরস্কার দুটোর ব্যবস্থাই রেখেছে তাদের বাজার ধরে রাখার জন্য।

-বিডিনিউজ

Saturday, November 21, 2009

যারা রাতে ঘুম থেকে উঠে পানি খান তাদের জন্য সুখবর!!!

রাতে অন্ধকারে ঘুমের ঘোরে বিছানার পাশে অথবা টেবিলে ঢেকে রাখা গ্লাস থেকে পানি খেতে গিয়ে যারা অসাবধানে গ্লাসটিই ফেলে দিয়েছেন, দেখতে না পেয়ে; তাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হলো এবার তাদের জন্যই এসেছে লাইটকাপ! বিষয়টি আরো একটু পরিস্কার করেই বলি। লাইটকাপ হচ্ছে একইসঙ্গে একটি পানীয় পানের কাপ এবং নাইট লাইট, যেটি অন্ধকারে আপনাআপনিই জ্বলে ওঠে এবং খুবই মৃদু আলো ছড়ায়।






এ কাপের তলার আছে আলো বিষয়ক সরঞ্জামাদি। একটি গোলাকৃতি কয়েন দিয়ে এটি চালু করা হয়। এর পর থেকে এটি আলো কমে গেলেই আপনাআপনি জ্বলে ওঠে। এর ভেতরের ইলেকট্রনিক অংশটি একটি ভালভের মাধ্যমে পানি ধারক অংশ থেকে আলাদা করা আছে।

উল্লেখ্য, একের ভেতরে দুই এই নাইটলাইট এবং কাপ মিলে লাইটকাপ প্রস্তুতকারী কোম্পানিটি জানিয়েছে এটি নাকি ডিশওয়াসারেও ধোয়া যাবে।

এই লাইটকাপটির দাম ধরা হয়েছে ৯.৫ পাউন্ড।


Wednesday, November 4, 2009

ফেইসবুক ৭১ কোটি ডলার জিতল

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক সম্প্রতি অ্যান্টি স্প্যাম মামলায় ৭১ কোটি ১০ লাখ ডলার পেয়েছে।ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান সানফোর্ড ওয়ালস নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলায় জয়ী হয়ে ফেইসবুকের এ অর্জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে এ রায় ঘোষণা করা হয়। এ রায়ের ফলে অ্যান্টি স্পামের বিরুদ্ধে বড় একটি জয় পেল ফেইসবুক।



স্প্যাম প্রেরণকারীদের জন্য এ রায়টি একটি আগাম সতর্কতা বলে মন্তব্য করেছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা। ক্রমেই বিভিন্ন সামাজিক সাইট ও ব্লগ ব্যবহারকারীদের স্প্যাম মেইল পাঠানো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথাও জানান বিশেষজ্ঞরা। ফেইসবুকের করা মামলায় বলা হয়, গত ফেব্রুয়ারিতে সানফোর্ড ওয়ালস অনুমতি ছাড়াই ফেইসবুক ব্যবহারকারীদের ওয়াল, মেইল বক্স ও বার্তার মাধ্যমে নিজেদের বিজ্ঞাপন প্রচার করছিল।

ফেইসবুকের নিজস্ব ব্লগে বলা হয়, এ ধরনের স্প্যাম কার্যক্রম ফেইসবুক ব্যবহারকারীদের বিরক্ত ও বিব্রত করে। ব্যবহারকারীদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি দিতেই মামলার আশ্রয় নেওয়া হয়েছে। ব্লগে আরও বলা হয়, অ্যান্টি স্প্যামের বিরুদ্ধে এ জয়ের ফলে আমাদের ব্যবহারকারীরা এ ধরনের বার্তা থেকে মুক্ত থাকতে পারবে। এ ব্যাপারে সানফোর্ড ওয়ালসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সোর্সঃ প্রথম আলো

এই পোষ্ট এর টেকটিউন লিংক

Sunday, November 1, 2009

বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজের সমুদ্রযাত্রা

Oasis of the Seas

বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ Oasis of the Seas ৩১শে অক্টোবর শনিবার ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করছে। এই জাহাজে রয়েছে চারটি সুইমিংপুল, ভলিবল, বাস্কেটবল ও টেনিস কোর্ট। রয়েছে তরুণদের জন্য থিম পার্ক, বাচ্চাদের জন্য নার্সারি। থাকছে চারদিকে গ্যালারিবেস্টিত সুবিশাল মাঠ আর বরফবেস্টিত মাঠ।

Oasis of the Seas নামের জাহাজটিতে রয়েছে ১৬টি ডেক, যার সামনে থেকে পেছনের দৈর্ঘ্য ৩৬০ মিটার। এতে রয়েছে ২,৭০০টি কেবিন। প্রায় ৫,৪০০ যাত্রী এবং ২,১০০ ক্রু-এর থাকার জায়গা থাকছে জাহাজে। জাহাজের বরফমাঠে গ্যালারিতে রয়েছে ৭৮০টি আসন। রয়েছে ছোট আকারের একটি গলফ কোর্স।


Central Park

Aqua Theater


Aqua Theater


Aqua Theater at Night


Beach Pool




Pool Deck


Sports Zone


Fitness Centre


Accomodation

রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল থেকে অনুমোদন পাওয়া এই জাহাজটি নির্মাণে প্রায় ১০০ কোটি ইউরো খরচ হয়েছে। ফিনল্যান্ডের তুরকু এলাকার ‘এসটিএক্স ফিনল্যান্ড ওয়াই শিপইয়ার্ড’ আড়াই বছর ধরে নির্মাণ করে বিশ্বের সর্ববৃহত্ জাহাজটি। Oasis of the Seas ২১ দিনের সমুদ্রযাত্রা শেষে আগামী ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট এভারগ্লেডসে পৌঁছাবে। এবিসি-এর ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে প্রচার করা হবে এই জাহাজের ফ্লোরিডা আগমনের দৃশ্য।

১০ দিন পর অর্থাত ৩০শে নভেম্বর ২০০৯, আনুষ্ঠানিকভাবে জাহাজটির নামকরণ করা হবে। ১ ডিসেম্বর জাহাজটি প্রথমবারের মতো যাত্রী নিয়ে চারদিনের সমুদ্রযাত্রায় হাইতির লাবাদি বন্দরে যাবে। টিকিট $৭৫০ প্রতিজন।

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More