This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label মোবাইলীয়. Show all posts
Showing posts with label মোবাইলীয়. Show all posts

Thursday, June 20, 2013

নকিয়া বিক্রি হচ্ছে, কিনছে হুয়াওয়ে!


বিক্রি হচ্ছে নকিয়া। আর ক্রেতা চীনের বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে। এ নিয়ে গুঞ্জন চলছে অনেক দিনে ধরেই। তবে আন্তর্জাতিক এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে নড়েচড়ে বসে এ দুই শীর্ষ নির্মাতা।

তবে এ দুই বিখাত নির্মাতার শীর্ষ কর্তাদের কণ্ঠে সুস্পষ্ট কোনো আভাস পাওয়া যায়নি। কেউই এ বিষয়ে মন্তব্য করতে নারাজ। এদিকে হুয়াওয়ের সহ-সভাপতি বিল প্লামমার অবশ্য গণমাধ্যমের মুখোমুখি না হলেও অভ্যন্তরীণভাবে এর সত্যতা নেই বলে জানিয়েছেন।

অন্যদিকে হুয়াওয়ের কনজিউমার বিজনেসের মুখপাত্র রিচার্ড ইউ বলেন, এ ধরনের বিষয়ে আগে থেকে মন্তব্য করা কঠিন। কিন্তু ব্যবসার সুসম্প্রসারণে এ ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা অব্যাহত থাকে। আর এক্ষেত্রে শুধু হুয়াওয়ের আগ্রহই যথেষ্ট নয়। নকিয়ারও সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ।

নকিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি। তবে এ খবরে নিউ ইয়র্ক পূঁজিবাজারে নকিয়ার শেয়ারমূল্য হুট করেই ১৭ সেন্ট বেড়ে গেছে। ফলে এ খবরে নকিয়ারই তাৎক্ষণিক লাভ হয়েছে বেশি।

Sunday, June 16, 2013

মোবাইল নম্বর ঠিক রেখে স্থানান্তরের সুযোগ দিতে নির্দেশনা

নম্বর না বদলেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ করে দিতে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
ফলে মাত্র ৫০ টাকার বিনিময়ে এই সুবিধা পেতে যা
চ্ছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সুবিধা বাস্তবায়ন করতে ওই নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, এমএনপি সুবিধা দিতে অপারেটরা গ্রাহকদের কাছ থেকে ৫০ টাকার বেশি নিতে পারবে না। আগামী সাত মাসের মধ্যেই গ্রাহকদের এই সুবিধা দিতে হবে।
আর এ নির্দেশনা জারির তিন মাসের মধ্যে অপারেটরদের এমএনপি সেবা শুরু করার জন্য একটি কনসোরিটয়াম গঠন করতেও বলা হয়েছে। বিটিআরসির একজন কমিশনার এই কনসোর্টিয়ামের বোর্ড মেম্বার থাকবেন।
বিটিআরসি বলছে, এমএনপির জন্য আবেদনের তিন দিনের মধ্যে অপারেটরদেরে এ সেবা দিতে হবে এবং কেউ যদি একবার নম্বর বদল করে আবারো অন্য নম্বরে ফেরত যেতে চায় তাহলে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। 
প্রি-পেইড ও পোস্ট পেইড উভর ধরনের  গ্রাহকই এমএনপি সুবিধা পাবে।
দীর্ঘ দিন ব্যবহারের ফলে মোবাইল নম্বর একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় রূপে পরিণত হয়। আবার বিভিন্ন অফার আর ভাল নেটওয়ার্ক এবং সুলভ মূল্যে টেলিযোগাযোগ সেবা পেতে প্রায়ই গ্রাহকদের এক অপারেটরকে বাদ দিয়ে অন্য অপারেটররের সংযোগ নিতে হয়।
এ অবস্থায় গ্রাহকের ক্ষমতায়নের জন্য পোস্টিং সার্ভিস প্রচলন এবং পরিচালনা পদ্ধতি বিষয়ে নির্দেশনাবলী প্রণয়ণ করতে বিটিআরসি প্রায় এক বছর ধরে কাজ করে আসছিল। 
বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে মোবাইল নম্বর পোর্টেবিলিটি পরিসেবা চালু রয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ছয়টি অপারেটরের মোট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ১২ লাখের বেশি।

Friday, February 19, 2010

মাত্র ১৫ ডলারে মোবাইল

বিশ্বের সবচেয়ে কম দামি মোবাইল ফোন তৈরি করেছে যুক্তরাজ্যের হ্যান্ডসেট নির্মাতা ভোডাফোন। বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই মোবাইল ফোনসেট উদ্বোধন করেছে তারা। 'ভোডাফোন ১৫০' মডেলের এই মোবাইল ফোনসেটের দাম মাত্র ১৫ ডলার। ভারত, তুরস্ক, কেনিয়া, ঘানা, লেসোথোসহ আফ্রিকার আটটি দেশের বাজারে শিগগিরই ছাড়া হবে এ হ্যান্ডসেট।
উন্নয়নশীল দেশগুলোর জন্যই এ ফোনসেট তৈরি করা হয়েছে, জানিয়েছে ভোডাফোন কর্তৃপক্ষ। সেটটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি বিল্ট ইন মোবাইল পেমেন্ট ব্যবস্থা সমর্থন করে।


বিভিন্ন দেশে ভোডাফোনের এক কোটিরও বেশি গ্রাহক মোবাইল ব্যাংকিং সুবিধা ভোগ করছে। এই সেবাকে উন্নয়নশীল দেশের মানুষের কাছে পেঁৗছে দিতে 'ভোডাফোন ১৫০' সেটটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
'ভোডাফোন ১৫০' মডেলের পাশাপাশি কম দামের আরেকটি সেট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। 'ভোডাফোন ২৫০' মডেলের সেটটির দাম পড়বে ২০ মার্কিন ডলার। এতে রয়েছে রঙিন পর্দা এবং এফএম রেডিও সুবিধা।

Thursday, February 4, 2010

মোবাইলের দাম কমালো নকিয়া

শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা নকিয়া করপোরেশন বিশ্বব্যাপী তাদের হ্যান্ডসেটের দাম কমিয়েছে। প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও সনি এরিকসন হ্যান্ডসেটের দামের সঙ্গে সংগতি রাখতেই প্রায় সব মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। 

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে তারা।
নকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবছর কিছু নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেটের দাম কমায় নকিয়া। এবার প্রায় সব হ্যান্ডসেটেই ১০ শতাংশ পর্যন্ত দাম কমানো হলো। 
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসে প্রায় ১২ কোটি ৬৯ লাখ হ্যান্ডসেট বিক্রি করেছে নকিয়া। আগের ত্রৈমাস থেকে এই পরিমাণ ৬০ শতাংশ বেশি।

মোবাইলে ব্রাউজ করুন বাংলা ওয়েবসাইট

হ্যান্ডসেটে বাংলা ফন্টের সমর্থন না থাকলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। কিন্তু মোবাইলে অপেরামিনি ইনস্টল ও কনফিগারেশন ঠিক করে ইউনিকোড সমর্থিত ওয়েবসাইট দেখা সম্ভব। এ জন্য প্রথমে www.operamini.com থেকে অপেরামিনি সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করে নিন। এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুনopera:configতারপর Go to বাটন চাপুন। অপেরা কনফিগারেশন পেজটি ওপেন হলে Use bitmap fonts for complex scripts-কে yes করে সেভ করুন।

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More