This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label সোস্যাল নেটওয়ার্ক. Show all posts
Showing posts with label সোস্যাল নেটওয়ার্ক. Show all posts

Tuesday, February 16, 2010

জিমেইলেই Check করুন ফেসবুক

ইন্টারনেটভিত্তি জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইলেই নিজের ফেসবুক ও টুইটারের অ্যাকাউন্ট দেখে নেওয়া যায়। এ জন্য প্রথমে আপনাকে জিমেইলে ঢুকতে হবে। এরপর সেটিংস থেকে ল্যাবে যেতে হবে। Add any gadget by URL সক্রিয় (অ্যানাবল) করে সেভ করুন। আবার সেটিংস থেকে গেজেটে যেতে হবে। 

এরপর http://hosting.gmodules.com/ ig/gadgets/file/ 104971404861070329537/facebook.xml ঠিকানা লিখে দিতে হবে এবং অফ বাটনে ক্লিক করতে হবে। এখন জিমেইলের বাঁ দিকে ফেসবুক দেখা যাবে। এখানে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটি একটি মোবাইল সংস্করণ হিসেবে দেখা যাবে। বড় করে দেখার জন্য Expand-এ ক্লিক করতে হবে।

Friday, February 12, 2010

এসেছে জিমেইল বাজ! এবার পাল্লা দেবে ফেইসবুকের সঙ্গে

সামাজিক যোগাযোগ সাইটগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পক্ষান্তরে কমছে ইমেইল ব্যবহারকারীর সংখ্যা। যোগাযোগের ক্ষেত্রে এখন ইমেইলের চেয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোই প্রাধান্য পাচ্ছে বেশি। ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা যেখানে ৪০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে, সেখানে জিমেইল ব্যবহারকারী মাত্র ১৭০ মিলিয়ন। তাই ফেইসবুক টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গুগল স্বল্প আকারে সামাজিক যোগাযোগ সুবিধা চালু করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

জিমেইল বাজ নামের নতুন এ সামাজিক যোগাযোগ সেবায় ব্যবহারকারীরা জিমেইল বন্ধুদের সঙ্গে স্ট্যাটাস, ওয়েবলিংক এবং অন্যান্য বিষয় আদান-প্রদান করতে পারবে। ফেইসবুক, মাইস্পেসের ফিচারগুলো ছাড়াও জিমেইল বাজে থাকছে ইউটিউব এবং ছবি শেয়ারিং সাইট পিকাসা'র আন্তযোগাযোগ সুবিধাও। 
সম্প্রতি গুগল ওয়েভ নামে সামাজিক যোগাযোগ সুবিধার আদলে একটি ইমেইল টুল চালু করেছে গুগল। প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান আল্টিমিটার গ্রুপের ব্যবসায়িক অংশীদার জেরেমিয়া ওইয়াং বলেন, 'ফিচার হিসেবে জিমেইল বাজ অনেক ছোট হতে পারে। তবে একে ফেইসবুকের বড় প্রতিযোগী বলা চলে।' এর আগে গুগলের মেইল সেবা প্রতিদ্বন্দ্বী ইয়াহু তাদের মেইল ব্যবহারকারীদের স্ট্যাটাস শেয়ার এবং টুইটার ও ফ্লিকার ডটকম থেকে আপডেট পাওয়ার সুবিধা চালু করে।
অরকুট নামক গুগলের একটি সামাজিক যোগাযোগ সাইট রয়েছে। ব্রাজিল এবং ভারতে অরকুট বেশ জনপ্রিয়তা পেলেও ফেইসবুকের কাছে এটি অনেকটাই কোণঠাসা। 
আল-আমিন কবির 

Wednesday, December 30, 2009

প্রাইভেসি ভঙ্গের দ্বায়ে ফেসবুকের বিরোদ্ধে মামলা


logo facebook এবার  জোটবেঁধে ফেসবুকের বিরোদ্ধে মামলা | Techtunes

নতুন প্রাইভেসি সেটিংস কার্যকর করার পর জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুকের বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠে ইন্টারনেট জগতে। একই কারণে এবার ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের দশটি প্রাইভেসি গ্রুপ জোটবেধে ফেসবুকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মামলা দায়েরকারী গ্রুপগুলো তাদের দায়েরকৃত অভিযোগে জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংস ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সবার জন্য উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে উৎসাহিতই করছে।

উল্লেখ্য, ফেসবুক কিছুদিন আগে তাদের ৩৫০ মিলিয়ন ব্যবহারকারীর প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনে যাতে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন তথ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে। এর ফলে ব্যবহারকারীর প্রকাশ করা কোন তথ্য কে কে দেখতে পাবে তাও নির্ধারণ করে দেয়া সম্ভব হয়।

সম্প্রতি গুগল ফেসবুক স্ট্যাটাসগুলো তাদের সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্ত করবে বলে ঘোষণা দেয়ার পরপর প্রাইভেসি সেটিংসে এই পরিবর্তন আনার বিষয়টিই অনেক বিশেষজ্ঞের সমালোচনার মূল কারণ হিসেবে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত হয়েছে।জানা গেছে, এর আগে সংবাদ সংস্থা এমএসএনবিসি’র এক প্রতিবেদক জানিয়েছেন, নতুন প্রাইভেসি সেটিংস কার্যকর করার পর স্বয়ংক্রিয়ভাবে তার প্রোফাইল ও যাবতীয় তথ্য সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিলো, যা পরে তাকে নিজ হাতে পরিবর্তন করতে হয়েছিলো।

মামলা দায়েরকারী প্রাইভেসি গ্রুপগুলোর অভিযোগ হলো, ফেসবুক ব্যক্তিগত তথ্যের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণের সুবিধা দিলেও কৌশলে সবার সামনে তথ্য উন্মুক্ত করে দেয়ার ব্যবস্থাও করে দিয়েছে।

মামলাটি দায়ের করা হয়েছে মূলত ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে। তবে, মামলার কাগজপত্রে আরো নয়টি বিভিন্ন প্রাইভেসি গ্রুপের স্বাক্ষর ছিলো। তাদের মূল অভিযোগ হচ্ছে, ফেসবুক তাদের ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তায় অন্যায় হস্তক্ষেপ করছে, যার ফল ভোগ করতে হচ্ছে ব্যবহারকারীদের। ওই অভিযোগে আরো উল্লেখ ছিলো, প্রাইভেসি সেটিংস এ পরিবর্তন আনার আগে কোনো ঘোষণা বা অনুমতিও নেয়নি ফেসবুক।

উল্লেখ্য, ফেসবুকের নতুন প্রাইভেসি সেটিংস ব্যক্তিগত তথ্যাদির ক্ষেত্রে এতোটাই হুমকির হয়ে ওঠে যে, এর ফলে স্বয়ং ফেসবুক প্রতিষ্ঠাতার মার্ক জুকারবার্গের ব্যক্তিগত তথ্যাদিও উন্মুক্ত হয়ে গিয়েছিলো। মার্ক তার ফেসবুক প্রোফাইলে সংরক্ষিত ব্যক্তিগত ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখে বিস্মিত হন এবং পরবর্তীতে নিজেই আবারো নতুন প্রাইভেসি সেটিংস এর পরিবর্তন করেন, যা ইন্টারনেটে ফেসবুকের সমালোচনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

-বিডিনিউজ

Wednesday, November 4, 2009

ফেইসবুক ৭১ কোটি ডলার জিতল

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক সম্প্রতি অ্যান্টি স্প্যাম মামলায় ৭১ কোটি ১০ লাখ ডলার পেয়েছে।ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান সানফোর্ড ওয়ালস নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলায় জয়ী হয়ে ফেইসবুকের এ অর্জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে এ রায় ঘোষণা করা হয়। এ রায়ের ফলে অ্যান্টি স্পামের বিরুদ্ধে বড় একটি জয় পেল ফেইসবুক।



স্প্যাম প্রেরণকারীদের জন্য এ রায়টি একটি আগাম সতর্কতা বলে মন্তব্য করেছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা। ক্রমেই বিভিন্ন সামাজিক সাইট ও ব্লগ ব্যবহারকারীদের স্প্যাম মেইল পাঠানো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথাও জানান বিশেষজ্ঞরা। ফেইসবুকের করা মামলায় বলা হয়, গত ফেব্রুয়ারিতে সানফোর্ড ওয়ালস অনুমতি ছাড়াই ফেইসবুক ব্যবহারকারীদের ওয়াল, মেইল বক্স ও বার্তার মাধ্যমে নিজেদের বিজ্ঞাপন প্রচার করছিল।

ফেইসবুকের নিজস্ব ব্লগে বলা হয়, এ ধরনের স্প্যাম কার্যক্রম ফেইসবুক ব্যবহারকারীদের বিরক্ত ও বিব্রত করে। ব্যবহারকারীদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি দিতেই মামলার আশ্রয় নেওয়া হয়েছে। ব্লগে আরও বলা হয়, অ্যান্টি স্প্যামের বিরুদ্ধে এ জয়ের ফলে আমাদের ব্যবহারকারীরা এ ধরনের বার্তা থেকে মুক্ত থাকতে পারবে। এ ব্যাপারে সানফোর্ড ওয়ালসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সোর্সঃ প্রথম আলো

এই পোষ্ট এর টেকটিউন লিংক

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More