This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label তথ্যপ্রযুক্তি. Show all posts
Showing posts with label তথ্যপ্রযুক্তি. Show all posts

Tuesday, June 25, 2013

তৈরি হল ত্রিমাত্রিক ডিজিটাল মস্তিষ্ক

গবেষকরা এই প্রথম ত্রিমাত্রিক ডিজিটাল মস্তিষ্ক তৈরি করেছেন। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গবেষকরা উচ্চ রেজুলিউশনের ত্রিমাত্রিক ডিজিটাল মানব মস্তিষ্কের এ নমুনাটির নাম দিয়েছেন ‘বিগ ব্রেইন’।
বিগ ব্রেইন নমুনাটি মানবমস্তিষ্কের গঠন সূক্ষ্মভাবে উপস্থাপন করেছে। এর ফলে মস্তিষ্কের অতি সূক্ষ্ম অংশগুলোও গবেষকরা দেখতে পারছেন। গবেষকদের একজন অধ্যাপক ক্যাটরিন আমুন্টস এটিকে গুগল আর্থের সঙ্গে তুলনা করে জানান যে, এটির থ্রিডি সুবিধার কারণে অনেক সূক্ষ্ম জিনিসও দেখা যায়, যা আগে দেখা যেত না।
নমুনাটি সম্পন্ন করতে গবেষকদের সময় লেগেছে ১০ বছর। এর মাধ্যমে আট হাজার কোটি নিউরন দেখা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। ৬৫ বছর বয়সী এক নারীর মস্তিষ্কের সাত হাজার চারশ’ গুরুত্বপূর্ণ অংশের স্লাইস দিয়ে নমুনাটি তৈরি করা হয়েছে। বিগ ব্রেইনের নমুনা সম্পর্কিত বিস্তারিত তথ্য সায়েন্সের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।


Friday, June 21, 2013

হ্যাকিং সম্ভব সিসি ক্যামেরাতেও

যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, নিরাপত্তার কাজে ব্যবহৃত উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরার নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে। এর সুযোগ নিয়ে এগুলো হ্যাক করা সম্ভব বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
সিসি ক্যামেরার এ ত্রুটি বের করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি প্রাইভেট সিকিউরিটি ফার্মে কর্মরত ক্রেইগ হেফনার। তিনি জানান, উন্নত প্রযুক্তির এ ক্যামেরাগুলোতে বেশকিছু ‘বাগ’ রয়েছে। তিনি আরও জানান, সিসকো, ডি-লিংক এবং ট্রেন্ডনেটের মতো প্রতিষ্ঠানের নির্মিত ভিডিও সার্ভিলিয়েন্স যন্ত্রতেও এ বাগ রয়েছে।
হেফনার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখছেন। তিনি জানান, এর সুযোগ নিয়ে যে কেউ ক্যামেরার ভিডিও দেখতে পারবে। এ ছাড়াও তিনি জানান, এ দুর্বলতার সুযোগে যে কেউ নেটওয়ার্কে প্রবেশ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় আক্রমণ করতে পারে।
হেফনার জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে তিনি আসন্ন ব্ল্যাক হ্যাট হ্যাকিং সম্মেলনে বিস্তারিত আলোচনা করবেন।


চলার সময় চার্জ হবে বৈদ্যুতিক গাড়ি

নতুন প্রযুক্তিতে রাস্তায় চলার সময়ই বৈদ্যুতিক গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সুইডেনের ভলভো গ্রুপ একটি প্রকল্পের আওতায় চলার সময় বৈদ্যুতিক গাড়ি চার্জ করার উপযোগী একটি রাস্তা তৈরি করেছে।

স্বয়ংক্রিয়ভাবে চার্জ হওয়ার এই প্রক্রিয়ায় রাস্তার উপর দুটি বৈদ্যুতিক লাইন বসানো হয়। ফলে বৈদ্যুতিক গাড়ি রাস্তাটি দিয়ে চললেই চার্জ হবে। সম্প্রতি ভলভো গাড়ি চার্জ হওয়ার এই প্রক্রিয়া পরীক্ষা সম্পন্ন করেছে।

ভলভোর কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে গবেষণায় তারা বৈদ্যুতিক কালেক্টর, বৈদ্যুতিক মোটর, নিয়ন্ত্রণ পদ্ধতি এবং রাস্তা নির্মাণ ও মেরামত করেছেন। এই প্রক্রিয়ায় কোনো ব্যাটারি ব্যবহার করতে হয় না। ফলে দীর্ঘপথ পাড়ি দেওয়া যাবে সহজেই।

ভলভোর সঙ্গে যুক্ত থেকেছে সুইডেনের পাওয়ার কোম্পানি অ্যালস্টম। আর সহযোগিতায় থেকেছে সুইডেনের এনার্জি এজেন্সি।


Thursday, June 20, 2013

নকিয়া বিক্রি হচ্ছে, কিনছে হুয়াওয়ে!


বিক্রি হচ্ছে নকিয়া। আর ক্রেতা চীনের বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে। এ নিয়ে গুঞ্জন চলছে অনেক দিনে ধরেই। তবে আন্তর্জাতিক এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে নড়েচড়ে বসে এ দুই শীর্ষ নির্মাতা।

তবে এ দুই বিখাত নির্মাতার শীর্ষ কর্তাদের কণ্ঠে সুস্পষ্ট কোনো আভাস পাওয়া যায়নি। কেউই এ বিষয়ে মন্তব্য করতে নারাজ। এদিকে হুয়াওয়ের সহ-সভাপতি বিল প্লামমার অবশ্য গণমাধ্যমের মুখোমুখি না হলেও অভ্যন্তরীণভাবে এর সত্যতা নেই বলে জানিয়েছেন।

অন্যদিকে হুয়াওয়ের কনজিউমার বিজনেসের মুখপাত্র রিচার্ড ইউ বলেন, এ ধরনের বিষয়ে আগে থেকে মন্তব্য করা কঠিন। কিন্তু ব্যবসার সুসম্প্রসারণে এ ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা অব্যাহত থাকে। আর এক্ষেত্রে শুধু হুয়াওয়ের আগ্রহই যথেষ্ট নয়। নকিয়ারও সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ।

নকিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি। তবে এ খবরে নিউ ইয়র্ক পূঁজিবাজারে নকিয়ার শেয়ারমূল্য হুট করেই ১৭ সেন্ট বেড়ে গেছে। ফলে এ খবরে নকিয়ারই তাৎক্ষণিক লাভ হয়েছে বেশি।

সুদমুক্ত কিস্তিতে নকিয়া ফোন


এখন থেকে দেশের সব নকিয়ার স্টোর থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে নকিয়া ফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকেরা। তবে এ সুবিধা পেতে কিছু সহজ শর্ত আছে। নকিয়া সূত্র এ তথ্য দিয়েছে।


এ জন্য ১০ হাজার টাকার বেশি মূল্যমানের নকিয়া হ্যান্ডসেট কিনতে হবে। আর ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে স্ট্যান্ডার্ড চার্টাড, ব্র্যাক, ব্যাংক এশিয়া এবং দ্য সিটি ব্যাংকের [অ্যামেক্স] মাধ্যমে। এ সুযোগ দেশের ২৭টি নকিয়া স্টোর থেকে যে কোনো আগ্রহী ক্রেতা উপভোগ করতে পারবেন।



প্রসঙ্গত, ৩, ৬ বা ১২ মাসের সমপরিমাণ কিস্তির সুযোগে গ্রাহকেরা নকিয়া ফোন সেট কিনতে পারবেন। এ কিস্তির সুবিধা একেবারেই সুদমুক্ত। নকিয়া সেটভিত্তিক এ অফার সম্পর্কে জানতে কাছাকাছি নকিয়া আউটলেটে তথ্য পাওয়া যাবে।



নকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী বলেন, নকিয়া গ্রাহকের জন্য আউটলেটের মাধ্যমে কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ তৈরি করেছে। ক্রেডিট কার্ডে কিস্তিতে নকিয়া ফোন কেনার নতুন ব্যবস্থায় অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সংখ্যক গ্রাহক এখন নিজেদের পছন্দমতো নকিয়া সেট কিনে নিতে পারবেন।

‘বিজনেস সফটওয়্যার শোকেস’ করছে বেসিস


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে তৈরি পোশাক শিল্পের জন্য দু দিনব্যাপী ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ প্রদর্শনী শুরু হচ্ছে। আসছে ২২ এবং ২৩ জুন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা অবধি কাওরানবাজার বিডিবিএল ভবনে অবস্থিত বেসিস মিলনায়তনে এ প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।  

সুনির্দিষ্ট বিষয় বা শিল্পভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বেসিসের উদ্যোগে নিয়মিত অয়োজনের অংশ হিসেবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দু দিনব্যাপী এ প্রদর্শনীতে শুধু গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার প্রদর্শন করা হবে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘আসুন, তুলনা করুন এবং বেছে নিন।

প্রসঙ্গত, বছরজুড়ে বেসিস প্রতিমাসেই এ ধরনের প্রদর্শনীর পরিকল্পনা নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ থেকে ২৭ মে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ প্রদর্শনীতে শুধু আকাউন্টিং সফটওয়্যার প্রদর্শন করা হয়। এখানে ১৩টি বেসিস সদস্য কোম্পানি অংশগ্রহণ করে।

বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন, বিভিন্ন সফটওয়্যার কোম্পানির উদ্যোক্তা ও নীতিনির্ধারক ব্যক্তিদের উপস্থিতি এবং অংশগ্রহণকারী কোম্পানিগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এ আয়োজনকে অনুপ্রাণিত করে।

এর আগে বেসিস এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, হেলথকেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ওপর ভিত্তি করে এ ধরনের প্রদর্শনী আয়োজন করে বেশ সাড়া পেয়েছে।  এবারের প্রদর্শনীতে ১২টি বেসিস সদস্যপ্রতিষ্ঠান যারা গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার তৈরি ও বিপণন করে থাকে তারা অংশপ্রহণ করছে। একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই বেসিসের এ নিয়মিত প্রদর্শনীর আয়োজন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহায়তায় আয়োজিত এ প্রদর্শনী এবার স্পন্সর করছে সিসটেক ডিজিটাল এবং মেট্রোনেট বাংলাদেশ।

বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএয়ের সভাপতি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আয়োজকেরা জানিয়েছে। আগ্রহীরা (www.basis.org.bd) এ সাইটে গেলে তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সফটওয়্যার সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন।

ওয়াই ফাই সেবা দিতে রবি ও আইটি কানেক্ট’র চুক্তি


মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ওয়াই ফাই সেবার মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য আইটি কানেক্ট লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে। 


রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাইকেল ক্যুনার এবং আইটি কানেক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াকার হোসাইন বৃহস্পতিবার রবি করপোরেট অফিসে এই চুক্তিতে সই করেন। এই চুক্তির মাধ্যমে বাছাইকৃত এলাকায় রবি গ্রাহকদের ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা প্রদানে আইটি কানেক্ট রবি’র পার্টনার হিসেবে কাজ করবে। 



মাইকেল ক্যুনার বলেন, আমরা বাংলাদেশের তরুণদেরকে আরো বেশি কিছু করার জন্য সক্ষম করে তুলতে চাই। তরুণরা সব সময় নতুন ধারণার খোঁজ করে এবং উদ্ভাবন ও পরিবর্তন নিয়ে আসে। আমরা বিশ্বাস করি, রবি সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সরবরাহের মাধ্যমে তরুণদের জন্য আরো কার্যকরভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করবে, যার ফলে ডিজিটাল বাংলাদেশ গঠনে নতুন মাত্রা যোগ হবে। এই উদ্ভাবনী ওয়াই ফাই সেবার  ফলে গ্রাহকরা তাদের স্মার্টফোন ও ট্যাব থেকে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 



চুক্তি সই অনুষ্ঠানে রবির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদসহ অন্যান্যরা। 

Wednesday, June 12, 2013

বাজেট তথ্য প্রযুক্তি সহায়ক নয়: বেসিস

আগামী বাজেটে তথ্য ও প্রযুক্তি খাতে সুফল আসে এমন কোনো প্রস্তাবের প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বুধবার সকালে বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এ কথা বলেন ।
তিনি বলেন, “বাজেট ঘোষণার আগেই অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পৃথকভাবে তথ্য প্রযুক্তি খাতের পক্ষ থেকে দুটি প্রস্তাব দেয়া হয়েছিল।”


“কিন্তু আমরা আশাহত কারণ অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তাতে বেসিসের প্রস্তাবের কোনো প্রতিফলন ঘটেনি।” 

তাদের প্রস্তাব পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আহ্বান জানান ফাহিম মাশরুর।


আগামী অর্থবছরের বাজেটে আইসিটি মন্ত্রণালয়ের জন্য ৫৩০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে, যা ২০১২-১৩ অর্থবছরে ছিল মাত্র ১৩৭ কোটি টাকা।
বর্তমানে ইন্টারনেট সেবার ওপর ১৫ শতাংশ এবং তথ্য-প্রযুক্তিনির্ভর সেবার ওপর  চার দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপিত রয়েছে।
বেসিসের প্রস্তাবে রয়েছে, তথ্য-প্রযুক্তি নির্ভর সেবার জন্য ধার্য করা বর্তমানের মূল্য সংযোজন কর সাড়ে চার শতাংশ থেকে শূন্য শতাংশে নামিয়ে আনা।
এ ছাড়া ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ১৫ শতাংশ মূসক ও ই-কমার্স লেনদেনের ওপর থেকে অন্তত আগামী ৩-৫ বছরের জন্য ভ্যাট প্রত্যাহারেরও প্রস্তাব দিয়েছে বেসিস।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বেসিসের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদ, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ, শাহ ইমরাউল কায়ীশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tuesday, February 16, 2010

ইন্টারনেট সংযোগ দেবে গুগল!

স্মার্টফোনের পর এবার উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে গুগল। বুধবার গুগলের ব্লগে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ তথ্য জানান। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ লাখ বাড়িতে ফাইবার অপটিক নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা পেঁৗছে দেবে গুগল। এ ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা এক গিগাবাইট/সেকেন্ড গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ গতি যুক্তরাষ্ট্রে প্রচলিত ইন্টারনেটের গতির তুলনায় ১০০ গুণ বেশি। তবে কবে নাগাদ এ ব্যবস্থা কার্যকর হবে, জানায়নি গুগল। পরিকল্পনা কার্যকর করার আগে পরীক্ষামূলক কিছু প্রকল্প চালাবে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, এ নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারীরা মাত্র পাঁচ মিনিটে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ডাউনলোড করতে পারবে। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিকগুলো খুব সহজেই ত্রিমাত্রিক মেডিক্যাল ইমেজ ওয়েবে পাঠাতে পারবে। নিজস্ব কাজেই গুগল এত দিন নিজস্ব ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে আসছিল। গুগলের ইন্টারনেট সেবার মধ্য দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র পরবর্তী প্রজন্মের ইন্টারনেট যুগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। 

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে উন্নত ব্রডব্যান্ড অবকাঠামো গড়ে তোলার জন্য ৭২০ কোটি মার্কিন ডলারের প্রকল্প ঘোষণা করেছিলেন।

কলকাতায় বৈদ্যুতিক তারে ইন্টারনেট সেবা

কলকাতায় টেলিফোন তারের বদলে বিদ্যুতের তার দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়েছে। ইন্টারনেট সেবার এই পদ্ধতিকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বা বিপিএল। ভারত কানেক্ট লিমিটেড, শিবপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই করপোরেশন বা সিইএসসি_এই তিনটি প্রতিষ্ঠান একত্রে কলকাতার বাইপাস সংলগ্ন দুটি আবাসন প্রকল্পে পরীক্ষামূলকভাবে বিপিএল সংযোগ দিচ্ছে।

বিপিএল বিশেষজ্ঞ শুভাশিস মুখোপাধ্যায় সাংবাদিকদের জানান, দেশজুড়ে টেলিফোনের চেয়ে বিদ্যুতের তারের বিস্তৃতি অনেক বেশি। এ পদ্ধতিতে অনেক বেশি মানুষের কাছে ইন্টারনেট পেঁৗছে দেওয়া সম্ভব; বিশেষ করে গ্রামগঞ্জে ওয়াইম্যাক্সের মতো ব্যয়বহুল প্রযুক্তির আগেই সাধারণ বিদ্যুতের তার দিয়ে ইন্টারনেট পেঁৗছে দেওয়া যাবে।
বিপিএল গ্রাহক শম্ভুনাথ পান্ডা জানালেন, তিন মাস ধরে তিনি বিপিএল ব্যবহার করছেন। এ সেবার কোনো ত্রুটি এখনো তাঁর কাছে ধরা পড়েনি। 
২০০৭ সালে ভারত সরকার বৈদ্যুতিক তার দিয়ে ইন্টারনেট সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। কলকাতায় এর সম্ভাবনা ও কারিগরি দিক নিয়ে পরীক্ষামূলক কাজের দায়িত্ব দেওয়া হয় শিবপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিকে। বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক পবিত্র কুমার রায় জানান, পরীক্ষামূলক বিপিএল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সম্প্রতি তাঁরা রিপোর্ট দাখিল করেছেন। শহরের দুটি আবাসন প্রকল্পে বিদ্যুতের লাইন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। একটি ওভারহেড লাইন, অন্যটি আন্ডারগ্রাউন্ড পাওয়ার লাইন। পদ্ধতিটি খুব জনপ্রিয় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুতের লাইন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে গ্রাহককে কাস্টমার প্রিমিসেস ইকুইপমেন্ট বা সিপিই প্রয়োজন পড়বে। কম খরচেই গ্রাহকরা এটা কিনতে পারবেন বলে জানান পবিত্র কুমার রায়।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও জাপানে ইতিমধ্যে বিদ্যুতের তার দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জনপ্রিয় হয়ে উঠেছে।

Friday, February 12, 2010

এসেছে জিমেইল বাজ! এবার পাল্লা দেবে ফেইসবুকের সঙ্গে

সামাজিক যোগাযোগ সাইটগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পক্ষান্তরে কমছে ইমেইল ব্যবহারকারীর সংখ্যা। যোগাযোগের ক্ষেত্রে এখন ইমেইলের চেয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোই প্রাধান্য পাচ্ছে বেশি। ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা যেখানে ৪০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে, সেখানে জিমেইল ব্যবহারকারী মাত্র ১৭০ মিলিয়ন। তাই ফেইসবুক টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গুগল স্বল্প আকারে সামাজিক যোগাযোগ সুবিধা চালু করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

জিমেইল বাজ নামের নতুন এ সামাজিক যোগাযোগ সেবায় ব্যবহারকারীরা জিমেইল বন্ধুদের সঙ্গে স্ট্যাটাস, ওয়েবলিংক এবং অন্যান্য বিষয় আদান-প্রদান করতে পারবে। ফেইসবুক, মাইস্পেসের ফিচারগুলো ছাড়াও জিমেইল বাজে থাকছে ইউটিউব এবং ছবি শেয়ারিং সাইট পিকাসা'র আন্তযোগাযোগ সুবিধাও। 
সম্প্রতি গুগল ওয়েভ নামে সামাজিক যোগাযোগ সুবিধার আদলে একটি ইমেইল টুল চালু করেছে গুগল। প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান আল্টিমিটার গ্রুপের ব্যবসায়িক অংশীদার জেরেমিয়া ওইয়াং বলেন, 'ফিচার হিসেবে জিমেইল বাজ অনেক ছোট হতে পারে। তবে একে ফেইসবুকের বড় প্রতিযোগী বলা চলে।' এর আগে গুগলের মেইল সেবা প্রতিদ্বন্দ্বী ইয়াহু তাদের মেইল ব্যবহারকারীদের স্ট্যাটাস শেয়ার এবং টুইটার ও ফ্লিকার ডটকম থেকে আপডেট পাওয়ার সুবিধা চালু করে।
অরকুট নামক গুগলের একটি সামাজিক যোগাযোগ সাইট রয়েছে। ব্রাজিল এবং ভারতে অরকুট বেশ জনপ্রিয়তা পেলেও ফেইসবুকের কাছে এটি অনেকটাই কোণঠাসা। 
আল-আমিন কবির 

Wednesday, December 30, 2009

Bing ব্যবহার না করায় মাইক্রোসফট কর্মকর্তা চাকুরীচ্যুত

সম্প্রতি মাইক্রোসফটের একজন চাকরিজীবি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন Bing এর প্রতি ‘আগ্রহী না হওয়ায়’ তাকে চাকরিচ্যুত করেছেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।


যিনি চাকরিচ্যুত হারিয়েছেন তিনি দাবি করেছেন, বিং সম্পর্কিত একটি আলোচনায় শুধুমাত্র এর প্রতি খুব একটা আগ্রহ না দেখানোর কারণেই তাকে চাকরিচ্যুত করেছেন ক্ষিপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।স্টিভ বিং বিষয়ক আলোচনায় বেশ উত্তেজিত কণ্ঠেই এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। তখন তিনি সে আলোচনায় অংশগ্রহণকারী অন্যদেরও বিং নিয়ে কথা বলতে বলেন। সেসময় চাকরি হারানো ঐ ব্যক্তি বিং সম্পর্কে খুব একটা আগ্রহী নন এমন কথা বলেন। এর ফলে তৎক্ষণাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

কৃত্রিম লোহিত রক্ত কণিকা আবিস্কার করলো বিজ্ঞানীরা


সম্প্রতি রক্তের লোহিত কণিকার মতো কাজ করতে সক্ষম এমন একটি উপাদান তৈরি করেছেন বিজ্ঞানীরা। মিসিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহায়তায় শান্তা বারবারার বিজ্ঞানীরা এ ধরনের উপাদান আবিষ্কার করেছেন। নমনীয় এ উপাদানটি রক্তের লোহিত কণিকার মতোই অক্সিজেন পরিবহন করতে পারে। এর মূল উপাদান পলিমার।

2309 blood 450 কৃত্রিম লোহিত রক্ত কণিকা আবিস্কার করলো বিজ্ঞানীরা | Techtunes

প্রাকৃতিক লোহিত কণিকার প্রধান কাজই হচ্ছে শরীরের অক্সিজেন রক্ত স্রোতের সহায়তায় পরিবহন করা। কৃত্রিমভাবে বানানো লোহিত কণিকাও এ কাজটি খুব ভাল ভাবে সম্পন্ন করতে পারে বলেই এর গবেষকরা জানিয়েছেন।গবেষকদের বরাতে সংস্থাটি জানিয়েছে, এমন কণিকা তৈরির প্রচেষ্টা আগেও নেয়া হয়েছিলো। তবে সে কণিকার আয়ু ছিলো অনেক কম, কেবল ঘন্টাখানেক। জানা গেছে, নতুন বানানো এই কণিকাকে দেহে প্রবেশ করানোর এক সপ্তাহ পরেও এর অক্সিজেন পরিবহন ক্ষমতার নব্বই শতাংশ অক্ষুন্ন ছিলো।রোগ নির্ণয় ও রোগ নিরাময় এই উভয় ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে বলে বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন।

সমীর এবং তার গবেষক দল এ ধরনের কণিকা তৈরি করার জন্য প্রথমে চাকা আকৃতির পলিমারের তৈরি টেমপ্লেট প্রস্তত করেন। পরে ৯ পরতের হিমগ্লোবিনসহ অন্যান্য প্রোটিনে আবৃত করে ভেতরের টেমপ্লেটটি অপসারণ করা হয়। সমন্বিত এই কণাটির আকার আকৃতি ও নমনীয়তা একই থাকে। জানা গেছে, প্রাকৃতিক লোহিত রক্ত কণিকার মতো একই পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে এটি।

প্রভাব খাটানোর অভিযোগে ইন্টেল এর বিরোদ্ধে মামলা


intel logo2 788146 প্রভাব খাটানোর অভিযোগে ইন্টেল এর বিরোদ্ধে মামলা | Techtunes
বাজারে প্রভাব খাটিয়ে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান ও নতুন প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রাখার অভিযোগ এসেছে বিশ্বের এক নম্বর মাইক্রোপ্রসেসর কোম্পানি ইনটেলের বিরুদ্ধে। এই অভিযোগটি এনেছে যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল ট্রেড কমিশন । অভিযোগে বলা হয়েছে, ইনটেল অন্যান্য প্রতিষ্ঠানের কর্মক্ষমতা আর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। অপরদিকে ইনটেল এফটিসির এই মামলাকে বর্ণনা করেছে ‘মিসগাইডেড’ বলে।

জানা গেছে, নভেম্বর মাসে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি বা আ্যাডভান্স মাইক্রো ডিভাইসের সাথে ১.২৫ বিলিয়ন ডলারের  একটি চুক্তি করে ইনটেল। এতে এএমডির সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। এই ঘটনায় এএমডির শেয়ারের দাম শতকরা ৫.২ ভাগ বেড়েছে। আর  ইনটেলের শেয়ারের দাম কমেছে শতকরা ০.৭ ভাগ।

এই মামলাটি করা হয়েছে যাতে করে ইনটেল বাজার ধরে রাখতে হুমকি, অন্যান্য প্রতিষ্ঠানের অফিসারদের উস্কানি, প্রতিযোগিতার ক্ষতি বা অন্য কোন অসৎ কাজ করতে না পারে। এফটিসির অভিযোগে আরো বলা হয়েছে, ইনটেল হুমকি ও পুরস্কার দুটোর ব্যবস্থাই রেখেছে তাদের বাজার ধরে রাখার জন্য।

-বিডিনিউজ

Saturday, November 21, 2009

বিশ্বের প্রযুক্তির আলোচিত নয়টি ‘ভুল ভবিষ্যদ্বাণী’!

আসন্ন ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তার সাথে আমাদেরকে আগেভাগে পরিচয় করিয়ে দেয় ‘ভবিষ্যদ্বাণী’। প্রযুক্তি ক্ষেত্রে যে পূর্বাভাসটি দেয়া হয় যদি তার উল্টোটি ঘটে তবে কেমন লাগবে আপনার! প্রযুক্তি বিশেষজ্ঞ আর হর্তাকর্তাদের এরকম পূর্বাভাস এখন পাঠকদের কাছে কেবল কৌতুক মাত্র। আজ আপনাদেরকে বিশ্বের বিভিন্ন সময়ে প্রযুক্তি জগতের আলোচিত দশটি বাজে ভবিষ্যদ্বাণী কথা বলবো।

১) আই পডের মৃত্যু



















২০০৫ এর ফেব্রুয়ারিতে টেলিগ্রাফ পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে আমস্টার্ড এর প্রতিষ্ঠাতা স্যার অ্যালেন মাইকেল সুগার ভবিষ্যদ্বাণী করেন যে, আসছে ক্রিসমাসেই আইপডের মৃত্যু ঘটবে। এটি ব্যবহারহীন, অকেজো হয়ে যাবে। ঘটনাক্রমে আমস্টার্ড আর অ্যাপলের মধ্যে সে সময় চলছে হাড্ডহাড্ডি প্রতিযোগিতা। ভবিষ্যদ্বাণীর ঠিক উল্টো ঘটনাটি ঘটেছে। অক্টোবরের মধ্যেই আইপড রেকর্ড পরিমাণ বিক্রি হয়। এগারো মিলিয়নেরও বেশি আইপড বিক্রি করে নির্মাতা প্রতিষ্ঠান। যা আগের বছরের চেয়ে শতকরা আট ভাগ বেশি।


২) গৃহে ব্যবহারের জন্য কম্পিউটারের প্রয়োজন নেই


১৯৭৭ সালে ডিজিটাল ইকুয়িপমেন্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ওসলেন গৃহে কম্পিউটারের ব্যবহার নিয়ে এমন মন্তব্য করেন। তবে এধরণের মন্তব্য তিনিই প্রথম করেননি। তারও আগে ১৯৪৩ সালে আই বি এম চেয়ারম্যান টমাস ওয়াটসন ভবিষ্যদ্বাণী করেন যে, সারা বিশ্বে মাত্র পাঁচটি কম্পিউটারের বাজার সম্ভাবনা রয়েছে। নব্বইর দশকের শেষদিকে ওরাকল এর সি ই ও লেরি এলিসন পিসি’কে অপ্রয়োজনীয় ডিভাইস হিসেবে অভিহিত করেন।


৩) ৬৪০ কিলোবাইটের বেশি জায়গার প্রয়োজন নেই





১৯৮১ সালে বিল গেটস দাবি করেন পার্সোনাল কম্পিউটারে ৬৪০ কিলোবাইটের বেশি মেমরির কোন প্রয়োজন নেই। অবশ্য ১৯৯৬ সালে ব্লুমবার্গ বিজনেস নিউজের সাথে এক সাক্ষাৎকারে তার এই মন্তব্য অস্বীকার করেন। মন্তব্যটি সম্বন্ধে গেটস বলেন, “আমি বোকামো কিংবা ভুল বলেছিলাম তা নয়। কম্পিউটার সম্বন্ধে ধারণা নেই এমন কারো পক্ষেই এই ধরনের মন্তব্য করা সম্ভব।” এ সম্বন্ধে বিল গেটসের সক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হল।

“কম্পিউটারকে আরো কার্যকরী করতে এবং তার উন্নত সফটওয়্যারের জন্য বাড়তি মেমরির প্রয়োজন হয়। মূলত প্রতি দু বছর অন-রই মূল ধারার সফটওয়্যারগুলো পূর্বের তুলনায় মেমরির দ্বিগুন স্থান দখল করে নিচ্ছে।"

“১৯৮১ সালে যখন আই বি এম কোম্পানির পিসি বাজারে আসে তখন অনেকে মাইক্রোসফটের সমালোচনা করে। সে সময় বলা হয় ৬৪ কিলোবাইট মেমরি আর আট বিটের কম্পিউটারই জগতে চিরকাল বিরাজ করবে। এসময় অপচয়ের অভিযোগ এনে অনেকে আমাদের সমালোচনা করেছিল।"

“তবে মাইক্রোসফট এর সাথে ভিন্নমত পোষণ করেছিল। আমরা এখন জানি ৬৪০ কিলোবাইট মেমরির ১৬ বিট কম্পিউটার টিকতে পেরেছিল মাত্র চার থেকে পাঁচ বছর। ৬৪০ কিলোবাইট মেমরিই যথেষ্ট -এমন একটি ভিত্তিহীন উক্তি আমার বলে চালিয়ে দেয়া হচ্ছে। যার কোন প্রমাণ নেই। এটি একটি গুজব যা বার বার ব্যবহার করা হচ্ছে।"


৪) টিভি টিকে থাকবে না




আজকের টিভি ভক্তদের জন্য এটি একটি মজার কৌতুক বলা যেতে পারে। ১৯৪৬ সালে ডেরিল জানুক বলেন, টেলিভিশন বেশিদিন টিকবে না, কারণ একটি প্লাইউডের বাক্সের দিকে প্রতি রাতে তাকিয়ে থাকা দর্শকের কাছে একঘেয়েমির কারণ হয়ে দাড়াবে। হলিউডের প্রভাবশালী এই ব্যক্তিত্ব ছিলেন অস্কার বিজয়ী প্রযোজক,পরিচালক, অভিনেতা, চিত্র নাট্যকার ও স্টুডিও নির্বাহী।

১৮০ টি বৈজ্ঞানিক আবিষ্কারের পেটেন্টধারী আমেরিকান বিজ্ঞানী লী ডি ফরেস্ট ১৯২৬ সালে টেলিভিশন নিয়ে যে মন্তব্য করেন তাও বেশ চমকপ্রদ। তিনি বলেন, “ধারণাগতভাবে টেলিভিশন হয়তোবা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আর্থিক ও বাণিজ্যিক সম্ভাব্যতার বিচারে টেলিভিশন অসম্ভব একটি ধারণা যা নিয়ে স্বপ্ন দেখে আমাদের খুব কম সময় অপচয় করা উচিৎ"।

৫) এর চেয়ে বড় কোন বিমান আর তৈরি হবে না



১৯৩৩ সালে মাত্র দশ জন যাত্রী বহনযোগ্য বোয়িং ২৪৭ নামে বিমানটি তৈরির পর এর প্রকৌশলী গর্ব করে বলেছিলেন, “ এর চেয়ে বড় আর কোন বিমান তৈরি হবে না"।

একইভাবে মারেকাল ফার্দিনান্দ ফক নামের অধ্যাপক ১৯০৪ সালে বলেন “ উড়োজাহাজ একটি মজার খেলনা হতে পারে, তবে সামরিক বিবেচনায় এর কোন মূল্য নেই"।


৬) স্পাম সমস্যার সমাধান




ই-মেইল ব্যবহারকারীদের জন্য স্পাম একটি বিরক্তিকর সমস্যার নাম। ২০০৪ সালের জানুয়ারিতে বিল গেটস ঘোষণা দিয়েছিলেন স্পাম ই-মেইল মেসেজ সমস্যা দুই বছরের মধ্যেই সমাধান করা হবে।

মাইক্রোসফট চেয়ারম্যান বলেন তারা তিনটি উপায়ে এই সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। তবে এখন পর্যন্ত এ সমস্যার সমাধান সম্ভব হয়নি।


৭)ই-বে



২০০৫ এর ফেব্রুয়ারিতে ই-বে কোম্পানির সিইও মেগ হুইটম্যান ঘোষণা দেয়েছিলেন, “ই-বে নিঃসন্দেহে চীনে বিজয়ীর আসনে বসতে যাচ্ছে।” কিন্তু ২০০৬ এর ডিসেম্বরের মধ্যেই কোম্পানিটি তার বাজার বন্ধ করে দিতে বাধ্য হয়। টম অনলাইন নামে এক চীনা ইন্টারনেট কোম্পানির ছোট ব্যবসায়িক পার্টনার হতে বাধ্য হয় ই-বে।

সেই সাথে চীনে বিনিয়োগ করে শেষ পর্যন্ত স্থানীয় কোম্পানির কাছে নত হওয়া আরেকটি আমেরিকান কোম্পানির দলে যোগ দেয় ই-বে। চীনের ইয়াহু পার্টনার আলিবাবা’কে হারাতে কোম্পানিটির সি ই ও হুইটম্যান ২০০৫ সালে একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দেন।


৮) টেলিফোন মূল্যহীন


ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ও ‘ইনভেন্টিং দ্যা ফিউচার’ গ্রনে’র লেখক ডেনিস গেবর ১৯৬২ সালে লেখেন “প্রণালীগত ভাবে টেলিফোনের তার দিয়ে তথ্য আদান প্রদান সম্ভব হলেও প্রয়োজনীয় যান্ত্রিক উপাদানের খরচ বিবেচনায় এটি বাস্তবসম্মত নয়।"

একইভাবে ১৮৭৯ সালে ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি তাদের আভ্যন্তরীন প্রতিবেদনে টেলিফোনকে অলাভজনক ডিভাইস হিসেবে উল্লেখ করেন।


৯) ফটোকপি




১৯৫৯ সালে আই বি এম ফটোকপি মেশিন নির্মাতা প্রতিষ্ঠান জেরক্স এর প্রতিষ্ঠাতাদের সম্ভাব্য মার্কেট সম্বন্ধে বলেছিল “বিশ্বে সর্বোচ্চ ৫০০০ ফটোকপি মেশিনের বাজার রয়েছে।"

অথচ উইকিপিডিয়ার তথ্যানুযায়ী ১৯৬১ সালের মধ্যে জেরক্স প্রায় ষাট মিলিয়ন ডলার আয় করে। ১৯৬৫ সালের মধ্যে যা ৫০০ মিলিয়ন ডলার স্পর্শ করে।

১৯৫৭ সালে বাণিজ্য বিষয়ক পত্রিকা প্রেন্টিস হল এর সম্পাদক ভষ্যিদ্বাণী করেছিলেন, “ডাটা প্রসেসিং হুজুগে একটি ফ্যাশন যা এই বছর পর্যন্তও টিকবে না।"


Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More